1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২৩ জন খবরটি পড়েছেন

আহম্মদ আব্দুল্লাহ, ববি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিভাগীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ তুলে আমরণ অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব মিয়া। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-০১ এর নিচতলায় তিনি এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

শাকিব মিয়া ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সম্প্রতি প্রকাশিত ফলে দেখা যায়, তিনি ১৩টি বিষয়ের মধ্যে ৫টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এর আগেও প্রথম বর্ষে তিনি দুটি বিষয়ে ফেল করেছিলেন। তবে এবারের ফলাফলকে তিনি স্বাভাবিক হিসেবে মানতে নারাজ।

শাকিব মিয়ার দাবি, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে হওয়া আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে টার্গেট করা হয়েছে। তিনি আরো বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা যখন উন্নয়নের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলাম, তখন বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার রয় আমাকে হুমকি দিয়ে বলেছিলেন—তুমি আন্দোলনে সবসময় সামনে থাকো, তুমি তো সব বিষয়ে ফেল করবা। রেজাল্ট দেওয়ার পর দেখা গেল ঠিকই আমাকে ৫টি বিষয়ে ফেল করিয়ে দেওয়া হয়েছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড. ধীমান কুমার রায় বলেন,”ড. ধীমান জানান, শিক্ষার্থী বিষয়টি নিয়ে একাধিকবার বিভাগের কাছে এসেছেন এবং উপাচার্যের কাছেও গিয়েছেন। তবে নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। শিক্ষার্থীর কোনো আপত্তি থাকলে নিয়মতান্ত্রিকভাবে খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত পড়াশোনা করে পরীক্ষায় অংশগ্রহণের জন্যও তাকে উৎসাহিত করা হয়েছে। তবে তিনি ভিন্ন পথ অবলম্বনের চেষ্টা করছেন, যা নিয়মতান্ত্রিক ভাবে সম্ভব নয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar