1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আধুনিক হাসপাতালের দাবিতে উত্তাল জনপদ: বেনাপোল স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

আধুনিক হাসপাতালের দাবিতে উত্তাল জনপদ: বেনাপোল স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭০ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে বেনাপোলের হাজার হাজার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৯ তারিখ রবিবার সকালে বেনাপোল বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে মানসম্মত কোনো সরকারি হাসপাতাল নেই। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই বন্দর দিয়ে যাতায়াত করেন। অথচ সামান্য অসুস্থতায় বা কোনো দুর্ঘটনায় এখানকার বাসিন্দাদের উন্নত চিকিৎসার জন্য যশোর শহর বা দূরের কোনো হাসপাতালে ছুটতে হয়। যাতায়াতের দীর্ঘ সময়ের অভাবে অনেক সময় রোগীরা মাঝপথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো হলো ​বেনাপোলে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নির্মাণ, ​হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ এবং আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও ​জরুরি বিভাগের সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু রাখা।

স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার আশ্বাস পেলেও দীর্ঘদিনেও এখানে কোনো হাসপাতাল নির্মিত হয়নি। আমরা উন্নয়নের চেয়ে আগে জীবন বাঁচানোর নিশ্চয়তা চাই।”
সমাবেশে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত সরকার যদি বেনাপোলে একটি হাসপাতাল নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ না করে, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং ভুক্তভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar