1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনার কবলে সাধারণ শিক্ষার্থী - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনার কবলে সাধারণ শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮৩ জন খবরটি পড়েছেন

আহম্মদ আব্দুল্লাহ, ববি প্রতিনিধি.

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে একদিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুর ১২টার দিকে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে একটি তেলবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তামিম হোসেন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। তামিম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী দপদপিয়া সেতুর ওপর। ঢাকা থেকে বরগুনাগামী ‘গ্রিনবিউ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি যাত্রীবাহী অটোকে চাপা দেওয়ার চেষ্টা করে।

এ সময় অটোরিকশায় থাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সামিউল এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিলয় আঘাতপ্রাপ্ত হন। বাসের চাপে সেতুর রেলিংয়ে লেগে সামিউলের হাত কেটে যায়। ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা বাসটি আটক করেন এবং চালককে তাৎক্ষণিক মারধর করেন।

আহত শিক্ষার্থী সামিউল ঘটনার বর্ণনা দিয়ে বলেন,”আমরা ব্রিজের ওপর অটোতে ছিলাম। গ্রিনবিউর বাসটি আমাদের ব্রিজের ওপর চাপা দেয়। ব্রিজের রেলিংয়ের সাথে চাপ লেগে আমার হাত কেটে গেছে।”

আরেক আহত শিক্ষার্থী নিলয় বলেন, “আল্লাহ আমাদের কোনোমতে রক্ষা করেছেন। আমরা চাই এই দপদপিয়া সেতুর ওপর দুর্ঘটনা আর না ঘটুক। এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন।”

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল। তিনি শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং পরিস্থিতির স্থায়ী সমাধান নিয়ে কথা বলেন। তিনি আরো বলেন,আমরা এই সমস্যার সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করছি। তবে দপদপিয়া ফেরিঘাটের পাশে যে বিকল্প ব্রিজটি হওয়ার কথা রয়েছে, সেটি সম্পন্ন হলেই এই রুটে দুর্ঘটনার স্থায়ী সমাধান সম্ভব হবে।”

ঘটনা সমাধানে বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar