1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় জাবিতে ছাত্রদলের বিক্ষোভ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮১ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম মহানগরীর সিটি কলেজে ইসলামি ছাত্রশিবির কর্তৃক সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহীদ সালাম-বরকত হল চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন স্তরের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীদের “জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ; সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; শিবিরের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না; আমার ভাই আহত কেন, সন্ত্রাসীরা জবাব দে” এসব স্লোগান দিতে শোনা যায়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “নির্বাচন পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার্থীবান্ধব ও সহবস্থানের রাজনীতি বজায় রেখেছি। কিন্তু ইসলামি ছাত্রশিবির এটাকে আমাদের দূর্বলতা ভেবে দেশের বিভিন্ন প্রান্তে তারা সহিংসতা শুরু করেছে।”

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মানে কাজ করতে বদ্ধ পরিকর। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইসলামি ছাত্রশিবির যদি তাদের গুপ্ত রাজনীতি বন্ধ না করে সহবস্থানের রাজনীতিতে ফিরে না আসে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠর ব্যবস্থা নিতে বাধ্য হব। সেইসাথে দেশের ক্যাম্পাসগুলো থেকে তাদের বিতারিত করতেও পিছুপা হবনা।”

জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল বলেন, “চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত সংঘর্ষের ঘটনায় শিবির শুরু থেকেই পরিকল্পিতভাবে ছাত্রদলের নামে অপপ্রচার চালাচ্ছে। মূলত সেখানে গুপ্ত শিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা শিবিরকে বলতে চাই আপনারা দীর্ঘদিন যাবৎ গুপ্ত রাজনীতি করেছেন, এখনো করে আসছেন।”

তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচিত সরকারের সময়ে গুপ্ত রাজনীতি না করে আপনারা ওপেনে রাজনীতি করুন। সকল শিক্ষা প্রতিষ্ঠানের অতীতের কমিটিসমূহ এবং বর্তমানের কমিটির তালিকা প্রকাশ করুন। যতদিন আপনারা গুপ্ত রাজনীতি পরিহার করবেন না ততদিন আমরা আপনাদের একবার না শতবার, হাজারবার গুপ্ত শিবির নামে অভিহিত করবোই।”

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ন আহবায়ক রোমান রাশেদুল, আহবায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar