1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জকসুর উদ্যোগে ৩০০ জন শিক্ষার্থী পাচ্ছেন ফ্রি আইইএলটিএস করার সুযোগ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জকসুর উদ্যোগে ৩০০ জন শিক্ষার্থী পাচ্ছেন ফ্রি আইইএলটিএস করার সুযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮৫ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিদেশগমনের পথ সহজ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। জকসুর আয়োজনে অনুষ্ঠিত “ইন্টারন্যাশনাল এডুকেশন সেমিনার ২০২৬”-এ ৩০০ জন শিক্ষার্থীকে ফ্রি আইইএলটিএস (IELTS) করার সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে দেশ-বিদেশের উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে “One to One Free Counseling” এর মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ, স্কলারশিপ, ভিসা প্রসেসিং ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে সরাসরি পরামর্শ প্রদান করা হয়।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিদেশে পড়াশোনা নিয়ে তাদের নানা প্রশ্ন ও সংশয় দূর হয়েছে। বিশেষ করে ফ্রি কাউন্সেলিং সেশন তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে বলে তারা মনে করেন।

অনুষ্ঠানে জকসুর ভিপি বলেন, “বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে আন্তর্জাতিক মানের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীরা যাতে আর্থিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, সেজন্যই আমরা ৩০০ জন শিক্ষার্থীর জন্য ফ্রি আইইএলটিএস-এর ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
জকসুর জিএস বলেন, “শুধু আইইএলটিএস নয়, আমরা শিক্ষার্থীদের সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি—কোন দেশে কীভাবে আবেদন করতে হবে, কীভাবে স্কলারশিপ পাওয়া যায়—এসব বিষয়ে হাতে-কলমে সহায়তা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের স্বপ্নপূরণে জকসু সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করে একটি আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সাথে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar