1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তার অনুসারীরা কলেজে প্রবেশ করে প্রথমে অধ্যক্ষের কক্ষে গিয়ে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করা হয়। পরে তারা অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ আরও কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষে ভাঙচুর করে।

আহতদের মধ্যে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পেছনে কলেজের আর্থিক হিসাব নিয়ে বিরোধ রয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা আগের অধ্যক্ষের সময়কার আয়-ব্যয়ের হিসাব দাবি করছিলেন, যা নিয়ে তর্ক-বিতর্কের সূত্রপাত হয়।

প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, বিভিন্ন সময় কলেজে এসে অভিযুক্তরা আয়-ব্যয়ের হিসাবের নামে চাঁদা দাবি করতেন। তিনি বলেন, অধ্যক্ষের পক্ষ নিয়ে প্রতিবাদ করায় তাকেও হামলার শিকার হতে হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আকবর আলী বলেন, তারা অনিয়ম ও দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার দাবি, শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে তাদের ওপর হামলা করেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের দাবি, চার মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপির বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি এসব দাবি প্রত্যাখ্যান করায় এ বিরোধ তৈরি হয়েছে বলে জানান।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় পুলিশ আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে কিছু লোক জোরপূর্বক কলেজে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar