1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি মহিলা কলেজের সামনে জিডিসি পালসের হেল্প ডেস্ক পরিচালনা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সরকারি মহিলা কলেজের সামনে জিডিসি পালসের হেল্প ডেস্ক পরিচালনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭৫ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক,মানিকগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সহায়তা দিতে সরকারি মহিলা কলেজের সামনে একটি হেল্প ডেস্ক পরিচালনা করেছে সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘জিডিসি পালস’।

পরীক্ষার দিন সকাল থেকেই সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন।
হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের সঠিক সিট প্ল্যান খুঁজে পেতে সহযোগিতা, পরীক্ষার কক্ষের অবস্থান সম্পর্কে দিকনির্দেশনা এবং সার্বিক তথ্য সহায়তা দেওয়া হয়। পাশাপাশি, দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও শিক্ষার্থীদের জন্য সুপেয় ঠান্ডা লেবুর শরবতের ব্যবস্থাও রাখা হয়, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

জিডিসি পালসের সদস্যরা জানান, শিক্ষার্থীদের পাশে থেকে এমন উদ্যোগ গ্রহণ করাই তাদের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরীক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও সহায়ক হিসেবে উল্লেখ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar