1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এই গরমে করণীয় - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

এই গরমে করণীয়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৭ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১/বারবার নর্মাল টেম্পারেচার এর পানি পান করুন। লেবুর শরবত, স্যালাইন খেতে পারেন।

২/ ঢিলেঢালা সুতির কাপড় পরিধান করুন।

৩/ কাপড়ের রং সাদা, হালকা গোলাপী, আকাশী এমন হলে সবার জন্য আরাম হয়। কালো এড়িয়ে চলুন।

৪/ ভুনা মাছ গোস্তের চেয়ে সবজি খান বেশী করে।জলীয় সবজি যেমন ঝিংগা, পেপে, চিচিঙ্গা, পটল ইত্যাদি দিয়ে মেন্যু সাজান।

৫/ পারলে দুইবেলাই গোসল করুন।

৬/অতিরিক্ত গরম লাগলে ঘরের পর্দা ভিজিয়ে দিন।ম্যাজিক হবে। টেবিল ফ্যান থাকলে তার সামনে একখন্ড বরফ রাখুন। ঘর ঠান্ডা হবে।রাতে ঘরে এক বালতি পানি এক কোনায় রেখে দিন।

৭/ যে জানালা দিয়ে সরাসরি রোদ আসে সে জানালায় পর্দা বা আড়াল জাতীয় কিছু ব্যবস্থা করুন।

৮/ কোন কারণেই চেঁচামেচি করবেন না। চেঁচালে গরম বেশী লাগে।

৯/ কাজের লোকদের সাথে দয়ালু হন। ওরাও মানুষ। দরকারে ধোয়ামোছার দু এক‌টি কাজ কমিয়ে দিন।

১০/ এসি থাকলেই সারাদিন চালাবেন না। এসি আসলে স্থায়ী সমাধান নয়।

১১/ ভাবুন গরমে তো গরম লাগবেই। শীত পড়লেও কিন্তু আমরা অস্থির হই। এত অস্থির হলে জীবন চলে? কবরের গরম ভাবুন। অথবা মিডল ইষ্ট এর শ্রমিকদের কথাও ভাবতে পারেন। অথবা তাদের কথা ভাবেন যাদের বাসায় ফ্যান নেই।

১২/ গলায় সোনার চেইন থাকলে খুলে ফেলুন। এই গরমে গয়নাগাটি গায়ে কুটকুট করে।

১৩/ আর গরমের জন্য ইনবক্সে গরমের শুভেচ্ছা দেবেন না। ফাইজলামি ভালো লাগেনা। এইসব শুভেচ্ছা দিলেই ব্লক অবিরাম চলছে।

১৪/ আপনার বাসার বারান্দায় বা যে কোন স্থানে কিছু গাছ রাখুন। আর সামনের বাগানে অন্তত একটি গাছ লাগান। যা গরম কমা‌নোর দীর্ঘমেয়াদী হলেও দারুন এক‌টি কার্যকর পন্থা। আমার সারা এপার্টমেন্ট এর বাসায় প্রায় তিরিশ টি গাছ আছে আলহামদুলিল্লাহ।
১৫/ বারান্দা ব্যালকনিতে একটা গামলায় পানি রাখুন পাখীদের জন্য। রিক্সাচালক ভাইদের জন্য পানি জুস বরাদ্দ রাখুন। ছুটা খালাদের জন্য বোতলে বরফ জমিয়ে বাড়ি ফেরার পথে সাথে দিয়ে দিন। তাদের কিছু লেবু চিনি কিনে দিন। আর বাড়ির পরিচারিকাকে বারবার পানি খাওয়ার কথা মনে করিয়ে দিন।নিজে পান করুন।

১৬/ আর সব সময় মনে রাখুন বাংলাদেশ আর কোনভাবেই নাতিশীতোষ্ণ দেশ নয়। এটি এক‌টি চরমভাবাপন্ন ভুখন্ড এবং আমরা সবাই এর আবহাওয়া নষ্ট করার জন্য দায়ী।

১৭/ এই ভয়ানক রকম ভয়ংকর গরমে “কুল ” থাকার উপায় অথবা খুব কার্যকরী ফিলসফি কি জানেন বন্ধু সকল? সেটা হলো। সবসময় ভাবতে হবে গরমে তো গরম লাগবেই। বাস। এই দর্শন খুবই কাজের। সামনে আরও খারাপ আবহাওয়া আসছে। সবার জন্য অন্তরের অন্তস্তল থেকে সহমর্মিতা জানাচ্ছি।

সবাই অল্প হলেও ভালো থাকুক এই শুভকামনা রইলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar