1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুকুরের এন্টি র‍্যাবিস টীকাদান কর্মসূচি শুরু করলো নজরুল বিশ্ববিদ্যালয় - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কুকুরের এন্টি র‍্যাবিস টীকাদান কর্মসূচি শুরু করলো নজরুল বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১৯ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ,জাককানইবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত কুকুরের এন্টি র‍্যাবিস টীকাদান কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল)সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচির উদ্বোধন হয়। এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের শিক্ষার্থী, সহকর্মী, পরিবারের সদস্যরা যখনই ক্যাম্পাসে ঘুরতে বের হতেন কুকুরের কারণে বিভিন্ন সময় আতঙ্কিত হয়ে যেতেন বা দৌড়াদৌড়ি করতেন। আমরা এর আগে উদ্যোগও নিয়েছিলাম পৌরসভা প্রশাসনকে ও প্রাণী সম্পদ বিভাগকে লিখেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা সেখান থেকে তেমন সাড়া পাইনি।”

পরবর্তীতে Animal Welfare Society এর সহযোগিতায় টিকাদান কর্মসূচীর বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম Animal Welfare Society এবং কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া এই কাজে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, এনিমেল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপত্মরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়ন ও আয়োজনে Animal Welfare Society কুকুরের টীকাদান কর্মসূচি বাস্তবায়ন করে। এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে Human Paws Initiative এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে একটি প্রতিনিধি দল।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত কুকুরগুলোকে টীকা প্রদানের পর চিহ্নিত করার জন্য তাদের গলায় হলুদ রঙের বেল্ট পরিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar