1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটির সুপারিশমালার দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটির সুপারিশমালার দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৮ জন খবরটি পড়েছেন

জাককানইবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত সিন্ডিকেট থেকে গঠিত কমিটির সর্বসম্মত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন চায় বিভাগের শিক্ষার্থীরা। আসন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় বিষয়টি উৎথাপনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানায় শিক্ষার্থীরা।

জানা যায় আগামী ২৯ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ কমিটি একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। গঠিত বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে কালক্ষেপন করলে আন্দোলনের হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিভাগের শিক্ষার্থী মাসুম মিয়া বলেন, “বর্তমান বিশ্বে ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন একে অপরের পরিপূরক। বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন হলে একাডেমিক গ্রহণযোগ্যতা বাড়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও বিস্তৃত হবে। সুতরাং বিশেষায়িত কমিটির সুপারশিসমূহ দ্রুত বাস্তবায়ন করতে হবে অন্যথায় আমরা দাবি আদায়ে কঠোর হব।

বিশেষজ্ঞ কমিটির সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিশেষায়িত কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের বর্তমান নাম পরিবর্তন করে নতুন হিসেবে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ হবে মর্মে সর্বস্মত সিদ্ধান্ত হয়। সেই সাথে বর্তমান কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহীত হয়।

এর আগে গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভা থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এই বিষয়ে কমিটির সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একাডেমিক ও পেশাগত বাস্তবতা বিবেচনা করে বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের প্রস্তাব বিশেষায়িত কমিটিতে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি এখন সিন্ডিকেটের অনুমোদনের চূড়ান্ত অপেক্ষায় রয়েছে।”

এ বিষয়ে সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তুহিন অবন্তের কাছে জানতে চাইলে তিনি জানান, “এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। একাডেমিক কাউন্সিল শিক্ষার্থীদের মঙ্গলের কথা ভেবেই যেকোনো সিদ্ধান্ত নিবে এবং সেই সিদ্ধান্তের প্রতি আমার সমর্থন থাকবে।”

বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য, বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ডিন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের সর্বস্মত সুপারিশ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar