1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বি.এল. কলেজে পাই ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বি.এল. কলেজে পাই ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭২ জন খবরটি পড়েছেন

আব্দুল্যাহ আল জুবায়ের,ক্যাম্পাস প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনার সরকারি ব্রজলাল (বি.এল.) কলেজের গণিত বিভাগ কর্তৃক পরিচালিত সংগঠন ‘পাই ক্যারিয়ার ক্লাব’-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্যাহ আল জুবায়ের এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুজ্জামান রাশেদ।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্যাহ আল জুবায়ের বলেন, “পাই ক্যারিয়ার ক্লাবকে একটি কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। দক্ষতা উন্নয়ন, চাকরি প্রস্তুতি, গবেষণামুখী উদ্যোগ এবং ক্যারিয়ারভিত্তিক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবকে আরও গতিশীল ও প্রভাবশালী করে তুলতে চাই।”

সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখতে আমরা নিয়মিত কর্মশালা, সেমিনার ও নেটওয়ার্কিং প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা করেছি। ক্লাবকে একটি সক্রিয় ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।”

গত ২০ এপ্রিল ক্লাবের প্রধান উপদেষ্টা গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শাহা মোহাম্মদ তারিফ হোসাইন ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক শেখ জহিরুল ইসলাম নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আমিনুল হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক তমা মজুমদার; সাংগঠনিক সম্পাদক মেহমুদা রহমান; সহ-সাংগঠনিক সম্পাদক মায়েশা ফাহমিদা; কোষাধ্যক্ষ বাধন মল্লিক; জনসংযোগ বিষয়ক সম্পাদক ধ্রুব খান।

দপ্তর সম্পাদক জুবায়ের হোসাইন; প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক সালাউদ্দিন সাবাদ; প্রচার সম্পাদক ইশতিয়াক হোসেন; আইটি বিষয়ক সম্পাদক শিহাবুর রহমান নাঈম; ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মো. আশিক।

এছাড়া ইভেন্ট ম্যানেজার আলিফ হাসান; সহ-মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক অভি; লজিস্টিক সম্পাদক সানজিদ মেহতাব; গবেষণা ও উন্নয়ন সম্পাদক সাদিয়া জাবিন সানি এবং ইন্টার্নশিপ সমন্বয়ক ফারজানা আক্তার লিজা দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— হুরে জান্নাত, সাহিদ ইসলাম ইমন, সাকিব হাসান, জান্নাতুল জেবা, সানজিদা আলম, উৎস ঘোষ, ফারিয়া লিটন মিম, রিদান বিন উবাইদ, তাসপিয়া তাবাসসুম হাবিবা, সানজিদা রহমান তিশা ও সৌরভ পাল

নবগঠিত এই কমিটির মাধ্যমে ‘পাই ক্যারিয়ার ক্লাব’ শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar