1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোবিপ্রবিতে ইতিহাসে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

গোবিপ্রবিতে ইতিহাসে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭৩ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইতিহাস বিভাগের উদ্যোগে “ক্যারিয়ার হিসেবে ইতিহাস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়। এতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন গোবিপ্রবির মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস। সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষক ড. রাজিবুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে সুকান্ত বিশ্বাস বলেন, ইতিহাস এমন একটি বিষয়, যা কেবল অতীত জানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বর্তমানকে বোঝা এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ না থেকে নিজেদের বিষয়ের ওপর গভীরভাবে মনোযোগী হওয়া প্রয়োজন। নিয়মিত পড়াশোনা, বিশ্লেষণী চিন্তা এবং গবেষণামুখী মনোভাবই একজন ইতিহাস শিক্ষার্থীকে এগিয়ে নিতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন বলেন, ইতিহাসের শিক্ষার্থীদের অনেক সময় অযথা হীনমন্যতায় ভুগতে দেখা যায়, যা বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে—বিশেষ করে শিক্ষা, প্রশাসন ও ব্যাংকিংয়ে—ইতিহাসের শিক্ষার্থীরা ইতোমধ্যে নিজেদের অবস্থান তৈরি করেছে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে গড়ে তোলা এবং দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা তিনি উল্লেখ করেন।
সমাপনী বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভাবনার পরিধি বাড়াতে সহায়তা করে। আলোচকদের বক্তব্য থেকে পাওয়া দিকনির্দেশনা তাদের ভবিষ্যৎ প্রস্তুতিতে কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আয়োজনে তাঁর সহকর্মী শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar