1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে অনুষ্ঠিত হুমায়ুন মেলা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে অনুষ্ঠিত হুমায়ুন মেলা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭৪ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ,ক্যাম্পাস প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে আয়োজিত হয় ‘হুমায়ূন মেলা-১৪৩৩’।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক)’ কোর্সের অংশ হিসেবে নতুন কলা ভবনের সামনে মেলাটি আয়োজিত হয়।কোর্সটির তত্ত্বাবধানে ছিলো বিভাগটির সহকারী অধ্যাপক বাঁধন তোকদার।

মেলায় হুমায়ূন আহমেদের নানান সৃষ্টিকর্ম থেকে নাটক, গান, লোক সংগীত, নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, হুমায়ূন সাহিত্য আড্ডা, ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত অভিনেতা ডা. এজাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অধ্যাপক রহমত আলী।আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি।

আয়োজনের পেছনের কারিগর, কোর্স তত্ত্বাবধায়ক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, “শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যবহারিক কোর্সের অংশ হিসেবে মেলার আয়োজন। আমাদের উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদের শিল্পকর্ম ও জীবনীকে সৃজনশীল উপায়ে তুলে ধরা।”

পুরো দিন জুড়েই ক্যাম্পাস প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা হুমায়ূন-ভক্তদের সমাগমে মেলাটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা। তারুণ্যের এই আয়োজনের মধ্য দিয়ে কিংবদন্তি কথাশিল্পীর শিল্পকর্ম যেন আবারও নতুন প্রাণের স্পন্দনে জেগে উঠেছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar