1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাত্র ইউনিয়নের উদ্যোগে জাবিতে মে দিবসে শ্রমিক-শিক্ষার্থীর হাডুডু খেলা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ছাত্র ইউনিয়নের উদ্যোগে জাবিতে মে দিবসে শ্রমিক-শিক্ষার্থীর হাডুডু খেলা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৯ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে হাডুডু খেলা।

বুধবার (১লা মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সপ্তম ছায়ামঞ্চ প্রাঙ্গণে এই খেলার আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, খেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই খেলায় অংশগ্রহণকারী দুই দলের হাতে পুরস্কার তুলে দেন মোকাম্মেল হোসেন।

খেলা শেষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিক দিবস কেবল ইতিহাস স্মরণের দিন নয়; বরং বর্তমান বাস্তবতা নতুনভাবে অনুধাবন, তা নিয়ে প্রশ্ন তোলা এবং পারস্পরিক সংহতির ভিত্তিতে এগিয়ে যাওয়ার দিন। তারা উল্লেখ করেন, শ্রমিকদের ঐক্যবদ্ধ শক্তিই শোষণের চক্র ভাঙতে পারে।

এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক বলেন, “আমরা শুধু অতীত স্মরণে সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের চারপাশের বাস্তবতা নিয়ে ভাবতে হবে, প্রশ্ন তুলতে হবে এবং শ্রমিক-শিক্ষার্থী ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। ইতিহাস বলে, অধিকার আদায় করে নিতে হয় সংগ্রামের মধ্য দিয়ে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে শিক্ষার্থী ও শ্রমিকদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”

এসময় আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করবে এবং পারস্পরিক বোঝাপড়া ও সংহতি বাড়াতে ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar