1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ৮১ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্বখ্যাত টেক জায়ান্ট কোম্পানি ইনটেলে ‘ইল্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাকতুফ ( জিহাদ )। এর আগে জবি রসায়নের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ ইনটেলে জব করার সুযোগ পেয়েছিলেন।

আব্দুল্লাহ আল মাকতুফ (জিহাদ) ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি লালমোহন হাইস্কুল থেকে এসএসসি এবং আইডিয়াল কলেজ-ঢাকা থেকে তার এইচএসসি সম্পন্ন করেন। এরপর জবির রসায়ন বিভাগ থেকে ২০১২ সালে অনার্স ও ২০১৩ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ২০২১ সালে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে এনালাইটিক্যাল কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি করার সুযোগ পান। ২০২৬ সালে তিনি তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন এবং টেক জায়ান্ট কোম্পানি ইনটেলে ‘ইল্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

তিনি তার ইনটেলের জার্নি নিয়ে বলেন,” আমি আমার পিএইচডি ডিগ্রি শেষ করার মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রথম ইন্টারভিউতেই ইনটেল কর্পোরেশন থেকে অফার পেয়ে যাই । যদিও ঘটনাটি খুব দ্রুত ঘটেছে, কিন্তু এর পেছনে ছিল আমার ডক্টরাল স্টাডির সময়ের দীর্ঘদিনের প্রস্তুতি।”
তিনি আরো বলেন,” এছাড়াও পিএইচডি চলাকালীন সময়ে আমি কেমিস্ট্রি গ্র্যাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছি, যা আমার নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা আরও শক্তিশালী করেছে। আর এই নেটওয়ার্কিং আমাকে সঠিক সময়ে সঠিক সুযোগ কাজে লাগাতে সাহায্য করেছে। “
এছাড়াও তিনি জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে বলেন,” শুরু থেকেই ফান্ডামেন্টাল স্টং করতে হবে এবং কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। এছাড়াও রিসার্চ ও প্র্যাকটিকাল নলেজ অর্জন করার চেষ্টা করতে হবে। “

জবি রসায়ন বিভাগের চেয়ারম্যান আমিনুল হক এক ফেইসবুক পোস্টের মাধ্যমে ইনটেলে জব পাওয়ায় আব্দুল্লাহ আল মাকতুফকে অভিনন্দন জানান। এছাড়াও রসায়ন পরিবারের পক্ষ থেকে জিহাদ এবং জুনায়েদ আহমেদ দুজনকেই অভিনন্দন জানান। তিনি রসায়ন বিভাগ থেকে আরো বেশি শিক্ষার্থী ইনটেল সহ বিশ্বের বড় বড় জায়গা গুলোতে নিজেদের মেধার স্বাক্ষর রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar