1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোবিপ্রবিতে স্ল্যাববিহীন ড্রেন ‘মরণ ফাঁদ’: অভিযোগ তুললেন ছাত্রদল নেতা শফিক - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

গোবিপ্রবিতে স্ল্যাববিহীন ড্রেন ‘মরণ ফাঁদ’: অভিযোগ তুললেন ছাত্রদল নেতা শফিক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৭ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) হাদি চত্বর সংলগ্ন এলাকায় একটি অসম্পূর্ণ ও স্ল্যাববিহীন ড্রেন শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করেছে। বিষয়টি জোরালোভাবে সামনে এনেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক।

বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে মেইন গেইট দিয়ে বের হওয়ার পথে হাতের বাম পাশে দীর্ঘদিন ধরে ড্রেনটি খোলা অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশেষ করে সন্ধ্যা ও রাতে ঝুঁকি আরও বাড়ে।

এ বিষয়ে মো. শফিকুল ইসলাম শফিক বলেন,“এই স্ল্যাববিহীন ড্রেনটি এখন শিক্ষার্থীদের জন্য একপ্রকার মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এই পথ ব্যবহার করছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত এর স্থায়ী সমাধান চাই।”
তিনি আরও বলেন, প্রশাসনের উচিত দ্রুত সময়ের মধ্যে ড্রেনটির অসম্পূর্ণ কাজ শেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar