1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদী-এনায়েত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কুবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদী-এনায়েত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১২ জন খবরটি পড়েছেন

কুবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগ ও সেশনের শিক্ষার্থী মোঃ এনায়েত হোসেন।

মঙ্গলবার (৫ই মে) ডিবেটিং সোসাইটির মডারেটর ও সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি ঘোষনা করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি (প্রশাসন বিতর্ক) মোঃ আবিদুর রহমান, সহ-সভাপতি (বাংলা বিতর্ক) তাইমুন্নাহার তিশা, সহ-সভাপতি (ইংরেজি বিতর্ক) তানভীর আনজুম সাজন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাজমুস সাকিব, নজমুল হাসান ফাহিম এবং মোঃ শাহিদুল ইসলাম।

এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে রয়েছে আবছার উদ্দিন ইফতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহা খানম, আন্তর্জাতিক সম্পাদক সাদিয়া নওশিন ঐশী, অর্থ সম্পাদক ফাহিমা সুলতানা রাতুয়া, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক কানিজ ফাতেমা রিমি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ তৌহিদুর রহমান সাকিব, অনুষ্ঠান সম্পাদক মোঃ মাহিনুর এবং নির্বাহী সদস্য হিসেবে আছেন আসিফ ফেরদৌস জিদনী, ইসরাত জাহান ইতি, খাইরুল আমিন মাসুম এবং পূর্ণি আক্তার।

কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি নিজেকে বিতার্কিক হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি, কারণ বিতর্ক সংশ্লিষ্ট সবাই সংগঠক পরিচয়ের পূর্বে বিতার্কিক। ইনশাআল্লাহ নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মানউন্নয়ন করাই থাকবে একমাত্র লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিতর্ক চর্চা এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয় সেই লক্ষ্য কাজ করবে ৭ম কার্যনির্বাহী কমিটি।’

সভাপতি আবদুর রহমান আস সাদী বলেন, ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই সংগঠনের সপ্তম কার্যনির্বাহী কমিটিতে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা আমার জন্য গর্বের এবং একই সাথে বড় একটি দায়বদ্ধতা। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনকে আরও সমৃদ্ধ করা, নতুন বিতার্কিকদের গড়ে তোলা এবং জাতীয় পর্যায়ে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করা এই লক্ষ্যগুলো সামনে রেখেই কাজ করে যেতে চাই।’

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিতর্ক কর্মশালা আয়োজন এবং নতুন বিতার্কিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য, উক্ত কমিটি আগামী একবছরের জন্য দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar