1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবিতে ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

কুবিতে ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০৪ জন খবরটি পড়েছেন

কুবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ, আইডি কার্ড সংক্রান্ত মামলায় উপাচার্যের গ্রেফতারের দাবি, ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সুষ্ঠু তদন্ত এবং আবাসিক হলের বিভিন্ন ভোগান্তি নিরসনের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা।

বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফ হোসেন বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলেও, তার মাধ্যমে আওয়ামীপন্থী শিক্ষকরা হলসহ বিভিন্ন দায়িত্বে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও হলে জামায়াতপন্থী দলীয়করণ করার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের প্রত্যেককে জামায়াত ও শিবিরের ইন্ধনদাতা হিসেবে অভিযোগ করা হচ্ছে।’

তিনি আরও বলেন,’ বিশ্ববিদ্যালয়ের অনেক যোগ্য ও মেধাবী শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী পদে আবেদন করলেও, দলীয়করণের জন্য তাদের বাদ দিয়ে নিজস্ব লোকদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ে না করে তিনি ঢাকায় আয়োজন করেন, যাতে জামায়াত-শিবিরপন্থী শিক্ষকদের পদায়ন দেওয়া যায়।আমি স্পষ্টভাবে বলতে চাই, এই অন্যায় ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ভিসির এই বিশ্ববিদ্যালয়ে থাকার কোনো যোগ্যতা নেই। সাধারণ শিক্ষার্থীরা এই ভিসিকে লাল কার্ড দেখাবে, ইনশাআল্লাহ।’

পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাগর আহমেদ বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ে নানা অভিযোগ ও অনিয়মের বিষয় সামনে এলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখনো জবাবদিহিতার আওতায় না এসে দায়িত্বে বহাল আছেন। ড. লেলিন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগ পরীক্ষায় পাঁচবার উত্তীর্ণ হয়েছেন এবং তিনি তাঁর ব্যাচে দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএধারী ছিলেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত থাকা ও গবেষণা প্রকাশনা থাকা সত্ত্বেও তাঁকে পাঁচবারই ভাইভা থেকে বাদ দেওয়া হয়েছে। হাসিনার আমলে চারবার এবং বর্তমানে আবারও তাকে বাদ দেওয়া হয়েছে। ”

তিনি আরও বলেন, ‘আমাদের ট্রেজারার ড. মোহাম্মদ সোলাইমানের বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। তাকে জবাবদিহিতার জন্য প্রশ্ন করা হলেও এখন পর্যন্ত তিনি সন্তোষজনক কোনো উত্তর দেননি। আমরা জানাতে চাই, প্রশাসন যদি তাদের এসব অভিযোগের সঠিক জবাব দিতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব।’

অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম শাওন বলেন, ‘এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশে, গণতান্ত্রিক সরকারের আমলে এমন একজন ভিসির বহাল থাকা আমাদের কাছে লজ্জাজনক, আমরা অপমানিত বোধ করি। তাই আজ আমরা বলতে চাই, নাগরিক তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত এবং সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া এই ভিসিকে আমরা তার পদে দেখতে চাই না। ‎এই ভিসিকে কোনোভাবেই এমন একটি গণতান্ত্রিক সরকারের আমলে মেনে নেওয়া যায় না। আমরা সরকারের কাছে দাবি জানাই, অতিবিলম্বে এই ভিসিকে অপসারণ করতে হবে। একইসঙ্গে, এমন একজন ভিসি নিয়োগ দিতে হবে, যিনি বাংলাদেশের মূল্যবোধ ধারণ ও লালন করেন এবং শিক্ষার্থীদের কথা চিন্তা করেন।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar