1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানিকগঞ্জে হাম আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো, ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি আরও ১৫ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মানিকগঞ্জে হাম আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো, ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি আরও ১৫

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭৩ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক মানিকগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকগঞ্জ জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন হাম রোগী ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের অধিকাংশই শিশু। বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৪ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনসহ মোট ৬০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্তদের মধ্যে অনেকেই টিকাবঞ্চিত অথবা নির্ধারিত সময়ে হাম প্রতিরোধী টিকা গ্রহণ করেননি। ফলে সংক্রমণের ঝুঁকি বেড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগ বিশেষ টিকাদান কর্মসূচি, সচেতনতামূলক প্রচারণা এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদার করেছে। চলমান টিকাদান কার্যক্রমের আওতায় ৬ মে পর্যন্ত জেলায় ১ লাখ ২৯ হাজার ৬৩০ জন শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন ডাক্তার এ কে এম মুফাখখারুল ইসলাম জানান,হাম অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar