1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে যুবদের উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শ্যামনগরে যুবদের উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৬২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে যুবদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তাদের সুস্থ জীবনধারা গঠনের লক্ষ্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) কাশিমাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে উপকূলীয় যুব সংগঠন (CYN) এর উদ্যোগে একটি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। যুবদের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই ক্যাম্পে বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

উপকূলীয় যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক স্বপন দাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ এস এম আব্দুল হাই। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক জালাল উদ্দিন,শফিউল্লাহ প্রমূখ।

ক্যাম্পে কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রজনন স্বাস্থ্য এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সুমাইয়া পারভিন, মাহফুজ, রোশনি, সাদিয়া, মালিহা, রাকিবুল সজিব সাবিনাসহ সকল সদস্য বৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের সঠিক তথ্য ও সচেতনতার অভাবে নানা স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হতে হয়। এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং সুস্থ জীবনধারা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই ক্যাম্পের মাধ্যমে তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar