1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাবিতে শাখা ছাত্রদলের উদ্যোগে বাস ট্র্যাকিং সিস্টেম চালু - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জাবিতে শাখা ছাত্রদলের উদ্যোগে বাস ট্র্যাকিং সিস্টেম চালু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৬ জন খবরটি পড়েছেন

যোবায়ের হোসেন জাকির,জাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর সংলগ্ন সড়কে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সংগঠনটির সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এ প্রযুক্তি চালু করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন।

এছাড়া বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে এবং কোনো কারণে বিলম্ব হলে সে সম্পর্কিত নোটিফিকেশনও পাওয়া যাবে। এতে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আশা সংশ্লিষ্টদের।

শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ” আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল যে বাসগুলা ডিজিটাইজেশনের আওতায় আনা। কারণ শিক্ষার্থীরা বিভিন্ন কাজে ঢাকায় যায়, টিউশন করাসহ তাদের প্রয়োজনীয় কাজে। ফেরার পথে সঠিক সময়ে বাস না পেয়ে তারা ভোগান্তির শিকার হয়। সেই ভোগান্তির চিন্তা বিবেচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল পাইলট প্রকল্প হিসাবে দুটি বাসে লাইভ ট্র্যাকিং ডিভাইস চালু করেছে। “

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে সকল বাসকেই আমাদের ডিজিটালাইজেশনের আওতায় আনার ইচ্ছা আছে। আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের অধিকারের পাশে ছাত্রদল যে সবসময় দাঁড়ায় তার দৃষ্টান্ত হিসাবে আমরা যে কাজগুলো অতীতে করে গেছি বর্তমানেও করছি এবং ভবিষ্যতেও করে যাবো।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ”পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এ প্রযুক্তি চালু করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন।”

তিনি আরও বলেন, “বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে এবং কোনো কারণে বিলম্ব হলে সে সম্পর্কেও নোটিফিকেশন পাওয়া যাবে। এর ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আমরা আশা করছি।”

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মূলত এ ধরনের সেবা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের হলেও শিক্ষার্থীদের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar