আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
“গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস” শ্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সরকারি দেবেন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপ, মানিকগঞ্জ।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে রোভার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবার নজর কাড়ে।
এসময় উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ও আরএসএল (RSL) বৃন্দ। তারা রোভারদের এমন সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
রোভার সদস্যরা জানান, একটি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে সকল শিক্ষার্থীর সচেতন অংশগ্রহণ প্রয়োজন। সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকেই তাদের এই আয়োজন।