1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে ডাক পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে ডাক পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬২ জন খবরটি পড়েছেন

আহম্মদ আব্দুল্লাহ ,বরিশাল বিশ্ববিদ্যালয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এক ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদল। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সাথে সরাসরি সাক্ষাতের বিশেষ আমন্ত্রণ পেয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক আরিফ শান্ত।

আগামী ৯ এপ্রিল দেশজুড়ে নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের সাথে প্রধানমন্ত্রীর এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এ ঘটনাকে এক বিশাল মাইলফলক হিসেবে দেখছেন সাধারণ নেতা-কর্মীরা।

এই আমন্ত্রণকে রাজপথের লড়াইয়ের ফসল হিসেবে দেখছেন ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, “বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ডাক পাওয়া বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর রাজপথের ত্যাগ ও সংগ্রামেরই এক অনন্য স্বীকৃতি। এই আমন্ত্রণ আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার।”

সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য সম্পর্কে নেতৃবৃন্দ জানান, এটি কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা গ্রহণের এক অনন্য সুযোগ। মোশাররফ হোসেনের মতে, “৯ এপ্রিলের এই সাক্ষাতে আমরা মূলত দেশনায়কের কাছ থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং ক্যাম্পাস রাজনীতিতে ছাত্রদলের ভূমিকা সম্পর্কে সরাসরি দিকনির্দেশনা গ্রহণ করব। আমরা বিশ্বাস করি, তাঁর এই নেতৃত্ব ও দর্শনই হবে আমাদের আগামীর পথ চলার মূল শক্তি।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ শান্তসহ শীর্ষ নেতৃবৃন্দ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা জানান, প্রধানমন্ত্রীর সামনে তারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং একটি মেধাভিত্তিক ও বৈষম্যহীন শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরবেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নেতার নির্দেশিত পথে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং একটি আধুনিক ও আদর্শিক ছাত্র রাজনীতি উপহার দিয়ে শিক্ষাঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করবে

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar