1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান, সম্পাদক রোহান - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান, সম্পাদক রোহান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ,জাককানইবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিহাদুজ্জামান জিসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রোহান চিশতী।

শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দৈনিক অধিকারের আমিরুল ইসলাম বাপন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্য কান্ট্রি টুডের জান্নাত জাহান জুঁই, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক সময়ের আলোর আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সংবাদ পরিক্রমার সাফিনা গাজী এমি, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ প্রতিদিনের সানজানা আলম অর্পা এবং অর্থ সম্পাদক হিসেবে দ্য নিউজের রিফায়েত আলম রাব্বি নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দেশরূপান্তর ডিজিটালের মো. শাহাদৎ হোসেন, দেশকাল নিউজের মো. আবু তাহের, দূরবীন নিউজের ইকবাল মাহমুদ ও ফটোগ্রাফার হিসেবে ইশতিয়াক আহমেদ শ্রাবন নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত কমিটির সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, ‘সত্য ও সাহসের সাথে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করতে চাই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রেসক্লাব শুরু থেকেই করে আসছে। আমাদের এই কমিটির সেই একই দায়িত্ব থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।’

নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. রোহান চিশতী বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সর্বদাই নিজের অবস্থান ধরে রেখেছে। নতুন কমিটির মাধ্যমে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কাজগুলোকে দেশের সামনে তুলে ধরার চেষ্টা যেমন থাকবে পাশাপাশি যেকোন সংকটের জায়গায়ও আমরা সোচ্চার থাকবো।’

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটি নজরুল ভাস্কর্যে ও ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে কবি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar