1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাবিতে ধর্ষণচেষ্টা: দোষীকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জাবিতে ধর্ষণচেষ্টা: দোষীকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৬ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযুক্তকে গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেধে দিয়েছেন। একইসঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারসহ ছয় দফা দাবি তুলে ধরেছেন তারা।

বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে এসব দাবি উপস্থাপন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার ও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা; নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে দায় স্বীকার করে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ; হেনস্তা প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন ও জরুরি হটলাইন চালু; ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার; নারী নিরাপত্তাকর্মী নিয়োগ; এবং শিক্ষার্থীদের জন্য সাইবার সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ডাটাবেস ও পরিচয়পত্র ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি গেটে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন, কাঠামোগত ত্রুটি সাত দিনের মধ্যে সংস্কার এবং বিকল্প অনুপ্রবেশ পথ বন্ধের দাবি জানান তারা।

এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় এক শিক্ষার্থীকে বহিরাগত এক ব্যক্তি জোরপূর্বক টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের মধ্যে পৃথক কর্মসূচি দেখা যায়। এককদিকে জাকসু নেতারা প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলন, ছাত্রশিবিরের মানববন্ধন। অন্যদিকে ছাত্রদল ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোও পৃথক কর্মসূচি পালন করে।

তবে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ‘সম্মিলিত নারী শিক্ষার্থী’ ব্যানারে বিভিন্ন পক্ষের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভে অংশ নেন। এ সময় আন্দোলনের একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। অন্য অংশটি অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবস্থান নেয়। এতে আন্দোলনে শিক্ষার্থীরা দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। আন্দোলন স্মিত হয়ে যায়।

পরে রাত ২টার দিকে একদল নারী শিক্ষার্থী উপাচার্যের সম্মেলনকক্ষে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে তাঁরা ছয় দফা দাবি তুলে ধরেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar