1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাবির জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্ত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জাবির জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্ত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৮ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকটি জলাশয়ে প্রায় ৪১২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এবং ক্যাম্পাস পলিসি নেক্সাসের (সিপিএন) উদ্যোগে আয়োজিত ‘মাছের পোনা অবমুক্তকরণ উৎসব ২০২৬’-এর আওতায় এই কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আনন্দ দিঘিতে কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি ও মৎস্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য চাষযোগ্য কোনো জমি খালি রাখা যাবে না।”

তিনি বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একর জলাশয় মৎস্য সম্পদের একটি বড় সম্ভাবনা। এত দিন এ সম্পদের যথাযথ ব্যবহার হয়নি। এবার প্রথমবারের মতো সরকারিভাবে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে বড় আকারে প্রায় ৪১২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হলো।”

মন্ত্রী আরও বলেন, “বড় আকারের পোনা অবমুক্ত করা হয়েছে যাতে রাক্ষুসে মাছ সহজে এগুলো খেতে না পারে। খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।”

অনুষ্ঠানে সভাপতির অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

এসময় তিনি বলেন, “পরিযায়ী পাখি ও জলাশয়ে মাছ অবমুক্তকরণের মধ্যে কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই। এটি একটি সমন্বিত প্রতিবেশব্যবস্থা, যেখানে মাছ ও জলজ প্রাণীর সহাবস্থান স্বাভাবিক।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই মৎস্যসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীদের আমিষের চাহিদা পূরণেও এটি ভূমিকা রাখবে।”

কর্মসূচির উদ্যোক্তা ও সিপিএনের সংগঠক মেহেদী মামুন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ১৮০ একরের বেশি জলাশয়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য মাছের জোগান নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জলাশয়ের পানি দূষণমুক্ত রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করাও এ উদ্যোগের লক্ষ্য।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar