মুঞ্জিল ইসলাম মুরাদ, কারমাইকেল কলেজ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রংপুরের কারমাইকেল কলেজ-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলাকালে চতুর্থ দিনেও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করেছে কারমাইকেল কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
কলেজের ইংরেজি, গণিত, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হতে আগত শিক্ষার্থীদের সহায়তায় সংগঠনটির পক্ষ থেকে হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করা হয়। দায়িত্বশীলতার সাথে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে ভর্তি সংক্রান্ত তথ্য প্রদান, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে কাজ করেন নেতাকর্মীরা।
সংগঠনটির নেতাকর্মীরা জানান, ভর্তি কার্যক্রমকে সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে তারা নিয়মিতভাবে ক্যাম্পাসে উপস্থিত থেকে সহযোগিতা করছেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদানে তারা নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।