1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাউবির ড. শামীম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগে বাউবিতে আনন্দ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বাউবির ড. শামীম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগে বাউবিতে আনন্দ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৭ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বাউবি পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে বাউবির পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীমকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের মৃত্তিকা বিজ্ঞানের অধ্যাপক এবং বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম এর মতো একজন দক্ষ, অভিজ্ঞ ও সৎ শিক্ষাবিদের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ বাউবি পরিবারের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। তাঁর দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নতুন কর্মস্থলে শিক্ষা, গবেষণা ও সুশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “অধ্যাপক ড. শামীম এর নেতৃত্বে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছাবে। আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য এবং গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।” এ সময় বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা), প্রো-উপাচার্য (প্রশাসন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম আহমেদ হুসেইন, ভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, বিভাগের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীগণরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar