1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নতুন ভিসির যোগদান ইস্যুতে রণক্ষেত্র ডুয়েট - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

নতুন ভিসির যোগদান ইস্যুতে রণক্ষেত্র ডুয়েট

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭১ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম গাজীপুর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে রোববার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও শিক্ষার্থীসহ অন্তত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরকার সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। গত বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছিলেন তারা। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভিসি ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শিক্ষার্থীরা ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করতে শহিদ মিনার এলাকায় জড়ো হন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্যদের পাশাপাশি হেলমেট পরিহিত কিছু বহিরাগত ব্যক্তিকেও ঘটনাস্থলে দেখা গেছে। তবে তারা কারা বা কোন পক্ষের ছিল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একাধিক ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে দেখা গেছে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় তিনি নিজেসহ অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া কয়েকজন পথচারীও আহত হয়েছেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি সমঝোতা বৈঠক চলছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেন, তাদের আন্দোলন সম্পূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত কর্মসূচি। তারা ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, গবেষণা কার্যক্রম ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবি জানিয়ে আসছেন।

এদিকে আন্দোলন ঘিরে বিভিন্ন মহলে নানা ধরনের রাজনৈতিক ব্যাখ্যা ও পক্ষ-বিপক্ষ প্রচারণা দেখা গেলেও শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানারে নয়, বরং ডুয়েটের স্বার্থ রক্ষার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar