1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে লোহাগাড়ায় মতবিনিময় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে লোহাগাড়ায় মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাতে শিক্ষার পরিবেশ ও গুণগত মান আরও বেগবান করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদরাসার সুপারদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ-বিন-আখন্দ।

সভায় উপজেলার সার্বিক শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষার প্রসার এবং কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, একটি শিক্ষিত, সচেতন ও আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। একইসঙ্গে বিদ্যালয় ও মাদরাসাগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় অংশগ্রহণকারী শিক্ষক ও মাদরাসা সুপারগণ শিক্ষাবান্ধব বিভিন্ন প্রস্তাব ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে একটি তথ্যসমৃদ্ধ, আধুনিক ও আদর্শ লোহাগাড়া গঠনে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar