1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দিন দিন বাড়ছে কিশোর গ্যাং, বিহারি গ্যাং ও বহিরাগতদের দৌরাত্ম্য - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দিন দিন বাড়ছে কিশোর গ্যাং, বিহারি গ্যাং ও বহিরাগতদের দৌরাত্ম্য

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮২ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক
সরকারি দেবেন্দ্র কলেজ প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষার পরিবেশ বজায় রাখার পরিবর্তে এখন অনেক শিক্ষার্থীর মাঝেই তৈরি হয়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। গত দুই দিন আগেও কলেজ সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেক শিক্ষার্থী নিরাপত্তার ভয়ে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন। অভিযোগ রয়েছে, এসব ঘটনায় বহিরাগত ও কিশোর গ্যাংয়ের সদস্যদের উপস্থিতি ছিল স্পষ্ট।

শিক্ষার্থীরা বলছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নিয়মিত গ্যাং কালচার, ভয়ভীতি, শক্তি প্রদর্শন ও সংঘর্ষের ঘটনা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। যদি দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

সচেতন মহলের দাবি, কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, বহিরাগত নিয়ন্ত্রণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গ্যাং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে সামাজিক ও পারিবারিক সচেতনতা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের একটাই দাবি— “কলেজ হোক শিক্ষার জায়গা, গ্যাং সংস্কৃতি ও সহিংসতার না।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar