1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে জকসুর ঈদ উপহার প্রদান - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঈদে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে জকসুর ঈদ উপহার প্রদান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯৯ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জবি প্রতিনিধি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরিতে অধ্যয়নরত এবং বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির কারণে ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন জকসু নেতৃবৃন্দ। উপহার হিসেবে ছিল প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপযোগী বিভিন্ন সামগ্রী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “ঈদ মানে আনন্দ ও সম্প্রীতির উৎসব। অনেক শিক্ষার্থী পারিবারিক কিংবা একাডেমিক কারণে বাড়ি যেতে পারে না। তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “আমাদের অনেক সহপাঠী পরীক্ষা, চাকরির প্রস্তুতি কিংবা আর্থিক সীমাবদ্ধতার কারণে ঢাকাতেই অবস্থান করছে। ঈদের সময় যেন তারা একাকিত্ব অনুভব না করে, সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করি।”
জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “উন্মুক্ত লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের একটি বড় অংশ পরিবার থেকে দূরে থেকে সংগ্রাম করছে। তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের অনুভূতি পৌঁছে দিতে আমরা এই উপহার বিতরণের আয়োজন করেছি।”
এজিএস মাসুদ রানা বলেন, “জকসু সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজন ও আবেগকে গুরুত্ব দিয়েই আমরা কাজ করছি।”
উপহার গ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “পরীক্ষার কারণে এবার বাড়ি যেতে পারিনি। ঈদের সময় পরিবার ছাড়া মন খারাপ থাকলেও জকসুর এই উদ্যোগ আমাদের অনেক ভালো লাগা দিয়েছে।”
আরেক শিক্ষার্থী বলেন, “ক্যাম্পাসে থেকেও ঈদের আমেজ অনুভব করছি। শিক্ষার্থীদের কথা ভেবে এমন আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।”
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জকসুর এমন মানবিক উদ্যোগ ক্যাম্পাসে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar