আব্দুল্যাহ আল জুবায়ের,ক্যাম্পাস প্রতিনিধি |
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সরকারি ব্রজলাল কলেজ, খুলনার ভূগোল ও পরিবেশ বিভাগ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। বুধবার (১০ জুন) আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং পরিবেশ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আব্দুর রাজ্জাক, শিক্ষক পরিষদের সম্পাদক মো. রেজাউল করিম খান, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা কবির। এছাড়াও বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, সরকারি ব্রজলাল কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।