1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮৮ জন খবরটি পড়েছেন

‎
‎কুবি প্রতিনিধি।
‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় নাস্তা করতে গিয়ে খাবারের মধ্যে পোকা দেখতে পান।
‎
‎বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের নানা অভিযোগ রয়েছে। খাবারের মান, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রায়ই অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ার টেবিল-চেয়ার সবসময় পরিষ্কার থাকে না, খাবারের গুণগত মানও আশানুরূপ নয়। তুলনামূলক কম খরচে খাবার পাওয়ার কারণে অনেকেই এখানে খাবার খেলেও মানসম্মত খাবার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না হওয়ায় অনেকে খাবার খেতে আসে না।
‎
জানা যায়, ‎ভুক্তভোগী শিক্ষার্থী মার্কেটিং বিভাগের নাদিম সকাল প্রায় ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাবার গ্রহণের সময় তিনি তার পরিবেশিত সবজির মধ্যে একটি পোকা দেখতে পান। এরপর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হলে তারা ক্যাফেটেরিয়ার ম্যানেজারের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‎প্রত্যক্ষদর্শী মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমন আহমেদ ইয়ামিন বলেন, “সকালে ক্যাফেটেরিয়াতে গিয়ে খাবার খাওয়ার জন্য সবজি এবং ডাল অর্ডার করি। কিছুক্ষণ খাবার পর আমার পাশে বসা ডিপার্টমেন্টের জুনিয়র নাদিম তার খাবারে পোকার বিষয়টি আমাকে জানায়। আমার খাবারে সাথে তার খাবারের মিল থাকায় আমি খুব বিব্রত বোধ করি। এ ব্যাপারে ক্যাফেটেরিয়ার ক্যাশ ম্যানেজারের সাথে কথা বললে এবং তাদের সচেতনতা সম্পর্কে জানতে চাইলে তিনি নিশ্চুপ থাকেন এবং আমি হতাশার সাথে চলে আসি। “
‎
‎কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ম্যানেজার সুমা আক্তার বলেন,” খাবারে যে পোকা পাওয়া গেছে তা বরবটি থেকে আসায় আমরা তা লক্ষ করতে পারিনি। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি পোকা হয় এমন সবজিগুলো পরবর্তীতে আর রাখবো না।”
‎
‎ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, “এ বিষয়টি জানার পরে আমি ক্যাফেটেরিয়ার ম্যানেজারের সাথে যোগাযোগ করেছি। তারা পোকা পাওয়ার বিষয়টি স্বীকার করে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং এমন ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার কথা বলেছেন।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar