1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের নতুন উদ্যোগ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের নতুন উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৩ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৬ সমাপ্তকারী শিক্ষার্থীদের জন্য তিন মাসব্যাপী বিনামূল্যে ইংরেজি ও আইটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) দিনব্যাপী কলেজের ৩০টি অত্যাধুনিক কম্পিউটার সমৃদ্ধ আইটি ল্যাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, কলেজের শিক্ষক-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কলেজ সূত্রে জানা যায়, সদ্য এসএসসি ও দাখিল পরীক্ষা সমাপ্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রস্তুতিতে সহায়তা করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিন মাসব্যাপী এ কোর্সে ইংরেজি ও তথ্যপ্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের আইটি বিষয়ের প্রভাষক আবদুল্লাহ চৌধুরী। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যপ্রযুক্তি বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

আইটি প্রশিক্ষণ কার্যক্রম শেষে কলেজের মূল ভবনের চতুর্থ তলায় অবস্থিত মাল্টিমিডিয়া ক্লাসরুমে ইংরেজি বিষয়ের বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়। কোর্সটি পরিচালনা করেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং ইংরেজি ও আইটি প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্যোক্তা ও পরিকল্পনাকারী মো. সালাহউদ্দিন।
প্রশিক্ষণ কোর্সের আওতায় ইংরেজি বিষয়ে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পাঠদান করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূরীকরণ, মৌলিক ব্যাকরণ জ্ঞান অর্জন এবং রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং—এই চারটি দক্ষতায় পারদর্শী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে আইটি বিষয়ে অফিস অ্যাপ্লিকেশন, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। সপ্তাহে তিন দিন—রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধাভিত্তিক সনদ প্রদান করা হবে এবং বিশেষ প্রণোদনা ও স্কলারশিপের ব্যবস্থাও থাকবে।

অনুষ্ঠানের শেষে ইংরেজি ও আইটি প্রশিক্ষণ কোর্সের মূল উদ্যোক্তা মো. সালাহউদ্দিন এ উদ্যোগ সফল করতে সহযোগিতাকারী কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar