1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জনবান্ধব স্বাস্থ্যসেবার প্রত্যয়ে লোহাগাড়ায় দায়িত্ব গ্রহণ করলেন ডা. আব্দুল্লাহ আল ইফরান - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

জনবান্ধব স্বাস্থ্যসেবার প্রত্যয়ে লোহাগাড়ায় দায়িত্ব গ্রহণ করলেন ডা. আব্দুল্লাহ আল ইফরান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদান করেছেন ডা. আব্দুল্লাহ আল ইফরান। সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর প্রথম কর্মদিবস শুরু করেন।
এর আগে রোববার (২১ জুন) তিনি চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের কার্যালয়ে যোগদানপত্র জমা দেন। পরবর্তীতে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

জানা গেছে, ডা. আব্দুল্লাহ আল ইফরান এর আগে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি বদলিজনিত কারণে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিদায় নেওয়া ডা. ইকবাল হোসাইনের স্থলাভিষিক্ত হয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা লোহাগাড়ার স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে। স্থানীয় জনগণও নতুন কর্মকর্তার নেতৃত্বে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছেন।

নবযোগদান উপলক্ষে প্রতিক্রিয়ায় ডা. আব্দুল্লাহ আল ইফরান বলেন,”লোহাগাড়ার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় আমি আন্তরিকভাবে কাজ করে যাব। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এদিকে, তাঁর যোগদানের মধ্য দিয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar