ববি প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হঠাৎ যাত্রাপথে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন।আজ বৃহস্পতিবার বেলা ১২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখেন তিনি। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উষ্ণ স্বাগতম জানান।
এসময় শিক্ষামন্ত্রীর সামনে বক্তব্য রাখে ববি উপাচার্য অধ্যাপক ড.মামুন অর রশিদ। উপাচার্য বলেন,”বরিশাল বিশ্ববিদ্যালয় অবহেলিত। এখানে শিক্ষার্থীদের থাকার জন্য পর্যাপ্ত হল নেই। একাডেমিক ভবন সংকটে পড়ালেখা বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের।এছাড়া বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণ দরকার।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোর বেহাল দশা হয়ে আছে।”
শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,”আমি বরিশাল বিশ্ববিদ্যালয় এসে উপাচার্যকে বললাম চলেন অডিটোরিয়ামে বসি,তিনি বললেন অডিটোরিয়াম নেই। তখন আমি বুঝতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের সংকট চরম পর্যায়ে। দ্রুতই বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সংকট দূরীকরন,জমি অধিগ্রহণ ও অবকাঠামো উন্নয়ন নিয়ে কাজ করবো।”