1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাককানইবিতে ৫ দিনব্যাপী ‘গবেষণা সপ্তাহ’ শুরু হচ্ছে ২৮ জুন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

জাককানইবিতে ৫ দিনব্যাপী ‘গবেষণা সপ্তাহ’ শুরু হচ্ছে ২৮ জুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫০ জন খবরটি পড়েছেন

জাককানইবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি, গবেষণার মান উন্নয়ন এবং উচ্চমানের গবেষণায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ২৮ জুন থেকে ০২ জুলাই তারিখ পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শুরু হতে যাচ্ছে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেন্টার’-এর উদ্যোগে গবেষণা সপ্তাহ আয়োজিত হতে যাচ্ছে।

বুধবার (২৪ জুন) বিকেলে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বর্তমান বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতা নির্ধারিত হয় তার গবেষণার মান, উদ্ভাবনী সক্ষমতা এবং জ্ঞান সৃষ্টির ধারাবাহিকতার মাধ্যমে। আমাদের বিশ্ববিদ্যালয়ও শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সমন্বয়ে একটি আধুনিক ও গবেষণামুখী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় ‘গবেষণা সপ্তাহ-২০২৬ আয়োজন একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।”

রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেন্টারের সূত্রমতে, এই আয়োজন উপলক্ষে ৫ দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের সহযোগিতায় STATA,Python,NVivo,SPSS সফটওয়্যার ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। এখখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও অধ্যাপকগণ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন।

এর পাশাপাশি উচ্চশিক্ষা ও বিদেশি স্কলারশিপ, গবেষণা ও একাডেমিক রাইটিং, হাই-ইমপ্যাক্ট জার্নালে গবেষণাপত্র প্রকাশের কৌশল এবং গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে। মেধার বিকাশে এই আয়োজনে আরও থাকছে একটি ‘রিসার্চ আইডিয়া কম্পিটিশন’ এবং বিশেষ অনলাইন সেশন।
বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর এই রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেন্টারটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কেন্দ্রটি প্রায় ১৬.৬১ কোটি টাকা ব্যয়ে ৯৫৩টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করেছে, যার ফলাফল ইতোমধ্যে দেশী-বিদেশী নামী সব জার্নালে প্রকাশিত হয়েছে।

আয়োজক কমিটি জানিয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের গুগল ফর্মের মাধ্যমে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে,যা ২৪ জুন শুরু হয়েছে। অফলাইন সেমিনারগুলোর জন্য আসন সংখ্যা মাত্র ৮০টি নির্ধারিত থাকায় “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের অংশগ্রহণের জন্য কোনো প্রকার নিবন্ধনের প্রয়োজন হবে না।

আগামী ০২ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই গবেষণা সপ্তাহের সমাপ্তি ঘটবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar