1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১১৯ জন খবরটি পড়েছেন

কুবি প্রতিনিধি.।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার মহিমান্বিত ইতিহাস, ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ এবং আশুরার চিরন্তন শিক্ষা তুলে ধরতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ( কুবি) গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ১০ মহরম ১৪৪৮ হিজরি, বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এবং ইশতিয়াক বিন ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আরবি প্রশিক্ষক শাইখ হামেদ আল আজহারী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা কারবালার আদর্শ থেকে সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ ও মানবতার শিক্ষা গ্রহণ করে ব্যক্তি ও সমাজজীবনে তা বাস্তবায়নের আহ্বান জানায়।

প্রধান বক্তা শাইখ হামেদ আল আজহারী বলেন, ‘কারবালার ইতিহাস সত্য, ত্যাগ, কুরবানি, নামাজ এবং অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দেয়। আহলে বাইতের প্রতি ভালোবাসা ও তাঁদের আদর্শ অনুসরণ প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে মাজার ও দরগাহে সংঘটিত হামলার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি সকলকে পারস্পরিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানাই।’

সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বলেন, “কারবালার শিক্ষা কেবল একটি ঐতিহাসিক ঘটনার স্মৃতি নয়; এটি সত্য, ন্যায়, ত্যাগ ও ঈমানের পথে অবিচল থাকার অনুপ্রেরণা। আহলে বাইতের আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar