1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নতুন বিভাগ চালুর আগে মাস্টারপ্ল্যানের দাবি, জাবি উপাচার্যের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

নতুন বিভাগ চালুর আগে মাস্টারপ্ল্যানের দাবি, জাবি উপাচার্যের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৭৩ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন বিভাগ চালুর সিদ্ধান্তের আগে বিশ্ববিদ্যালয়ের সমন্বিত একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং বিদ্যমান বিভাগগুলোর অবকাঠামোগত ও একাডেমিক সংকট নিরসনের দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন কয়েকটি ছাত্রসংগঠন ও শিক্ষার্থী প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় প্রস্তাবিত ছয়টি নতুন বিভাগ চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। তবে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান না করে নতুন বিভাগ চালু করা হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সংকট আরও তীব্র হতে পারে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগই এখনো পূর্ণাঙ্গ একাডেমিক মাস্টারপ্ল্যানের আওতায় পরিচালিত হচ্ছে না। অনেক বিভাগ শিক্ষকসংকট, শ্রেণিকক্ষ ও গবেষণাগারের (ল্যাব) অপ্রতুলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতায় ভুগছে। একই সঙ্গে নতুন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আবাসনের বিষয়েও কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই বলে দাবি করা হয়।

এ অবস্থায় সমন্বিত একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন না করে নতুন বিভাগ চালুর সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে স্মারকলিপিতে। পাশাপাশি বিদ্যমান বিভাগগুলোর সংকট নিরসনকে অগ্রাধিকার দেওয়ার দাবি তোলা হয়।

স্মারকলিপিতে আরও কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- পুরোনো বিভাগগুলোর সংকট সমাধানের আগে নতুন বিভাগ না খোলা, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, গবেষণা কেন্দ্রগুলো কার্যকর করা, থিসিস গবেষণার জন্য ন্যূনতম ১০ হাজার টাকা বরাদ্দ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাপাখানা স্থাপন, বিভাগগুলোর শ্রেণিকক্ষ ও ল্যাবসংকট দূর করা, পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার বাস্তবায়ন, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সান্ধ্যকালীন ও উইকেন্ড কোর্স বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালু করা।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফাইজান আহমেদ অর্ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সজিব আহম্মেদ জেনিচ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক সোমা ডুমরী, জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের সানজিদা আফরিন এবং ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর তাসনীম ইয়াসমীন তন্বী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar