1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৮২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডেন্টাল টেকনোলজিস্টদের বিএমডিসি কর্তৃক প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন সংক্রান্ত সিভিল আপিল নং-৬০/২০১৭ মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।
মঙ্গলবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটির পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিল বিভাগ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) দায়ের করা আপিল মঞ্জুর করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ করা হয়েছে—এমন দাবি ছড়িয়ে পড়লেও আদালত এ বিষয়ে কোনো পৃথক নির্দেশনা দেননি বলে দাবি করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।

পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন এক বিবৃতিতে বলেন, আদালতের ঘোষিত আদেশে ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিস পরিচালনা বন্ধ, স্থগিত বা নিষিদ্ধ করার বিষয়ে কোনো পৃথক নির্দেশনা নেই। তাই এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।
তিনি বলেন, পূর্ণাঙ্গ লিখিত রায় প্রকাশের আগে অনুমাননির্ভর মন্তব্য, গুজব বা অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এজন্য সাংবাদিক, সংশ্লিষ্ট পেশাজীবী এবং সাধারণ জনগণকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আদালতের পূর্ণাঙ্গ লিখিত রায় প্রকাশের পর রায়ের আলোকে বিষয়টির আইনগত ব্যাখ্যা এবং পরবর্তী করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বাংলাদেশ ডেন্টাল পরিষদ জানায়, তারা ন্যায়বিচার, আইনের শাসন এবং মহামান্য আদালতের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। আদালতের চূড়ান্ত লিখিত নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar