1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোবিপ্রবির ইতিহাস বিভাগে ‘গুণীজন সাইদুর রহমান (চাঁদ মিয়া) তাহমিনা বেগম ট্রাস্ট’ বৃত্তি প্রদান - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

গোবিপ্রবির ইতিহাস বিভাগে ‘গুণীজন সাইদুর রহমান (চাঁদ মিয়া) তাহমিনা বেগম ট্রাস্ট’ বৃত্তি প্রদান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৭ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইতিহাস বিভাগের আয়োজনে ‘গুণীজন সাইদুর রহমান (চাঁদ মিয়া) তাহমিনা বেগম ট্রাস্ট’ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস। স্বারক বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. সানজীদা পারভীন।

ইতিহাস বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহ প্রদানে বৃত্তির গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দিতে বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাও জোগায়। গুণীজনদের স্মরণে প্রতিষ্ঠিত এ ধরনের উদ্যোগ শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ চর্চায় ইতিবাচক অবদান রাখে।”

সভাপতির বক্তব্যে ইতিহাস বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, “বৃত্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের একাডেমিক উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, “এই বৃত্তি আমার জন্য গর্বের বিষয়। এটি আমাকে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং নিজের লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে দুইটি ক্যাটাগরিতে মোট ২৪ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar