1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবিতে লিও ক্লাব ও এডুমেক্সের উদ্যোগে এডুকেশন এক্সপো সেমিনার অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কুবিতে লিও ক্লাব ও এডুমেক্সের উদ্যোগে এডুকেশন এক্সপো সেমিনার অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬১ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) লিও ক্লাব ও এডুমেক্সের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এডুকেশন এক্সপো সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিভিন্ন দেশের উচ্চশিক্ষা, স্কলারশিপ, টিউশন ফি এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জি. এম. আজমল আলী কাওসার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. হুসেন জাহান চৌধুরী।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডুমেক্স আইইএলটিএস সেন্টারের রাইটিং ও স্পিকিং বিশেষজ্ঞ ইঞ্জি. নাঈম হোসাইন, ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সেন্ট্রালাইজড সাপোর্ট টু দ্য নেটওয়ার্কের ন্যাশনাল ফোকাল পয়েন্ট এবং রিজিওনাল ম্যানেজার (এশিয়া) ড. মো. আশিকুর রহমান, শিক্ষাবিদ ও গবেষক ড. তাসলিমা জুলিয়া এবং যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনের রেক্টর ড. জাহিদ পারভেজ।

সেমিনারে প্রায় ৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের পছন্দের দেশের উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা, বৃত্তি এবং বিভিন্ন একাডেমিক ও অর্থনৈতিক বিষয় সম্পর্কে কাউন্সেলিংয়ের সুযোগ পান।

আয়োজকরা জানান, এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান এবং তাদের বৈশ্বিক শিক্ষা ও ক্যারিয়ার গঠনে অনুপ্রাণিত করা।

প্রধান আলোচক ড. মো. আশিকুর রহমান বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে হলে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা থাকতে হবে। কীভাবে বিভিন্ন ধরনের স্কলারশিপ অর্জন করা যায়, স্কলারশিপ পেতে কী কী প্রস্তুতি নিতে হয় এবং এ ক্ষেত্রে করণীয় বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই জানতে হবে।’

লিও ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, এটি আমাদের জন্য শুধু একটি অনুষ্ঠান নয়; এটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবতার কাছাকাছি নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সঠিক তথ্য ও দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই লক্ষ্য থেকেই আমাদের এই আয়োজন।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar