1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: ১২ লাখ পরীক্ষার্থীর জন্য থাকছে সিসিটিভি নজরদারি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: ১২ লাখ পরীক্ষার্থীর জন্য থাকছে সিসিটিভি নজরদারি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে এবার সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ডগুলো।

প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ বোর্ডগুলোতে বাংলা প্রথমপত্র, মাদরাসা বোর্ডে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত আসনে বসতে হবে, তবে বিশেষ প্রয়োজনে দেরিতে আসা শিক্ষার্থীদের তথ্য রেজিস্টারে সংরক্ষণ করা হবে।

শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী, ঢাকা বোর্ডে এবার সর্বোচ্চ ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এছাড়া রাজশাহী, যশোর ও দিনাজপুরে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখের বেশি। মাদরাসা ও কারিগরি বোর্ডে যথাক্রমে ৯২ হাজার ৯০৫ এবং এক লাখ সাত হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছেন।

পরীক্ষায় জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে এবার প্রতিটি কক্ষে প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক নিশ্চিত করতে বলা হয়েছে। বসার ক্ষেত্রেও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এমনকি পরীক্ষার্থীরাও সাধারণ কাঁটাযুক্ত ঘড়ি ছাড়া অন্য কোনো ডিজিটাল ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার দিন নির্ধারিত প্রশ্নপত্র পুলিশ ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে কেন্দ্রে আনা হবে এবং মোবাইলে নির্দিষ্ট সেট কোড পাওয়ার পরেই কেবল প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে। সিসিটিভি ক্যামেরার সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি কোনো কেন্দ্রে ত্রুটি বা শৈথিল্য পাওয়া গেলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

পরীক্ষা সংক্রান্ত সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের সুবিধার্থে ঢাকা শিক্ষা বোর্ডে একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২-২২৩৩৬৯৮১৫ নম্বরে অথবা নির্ধারিত মোবাইল ও ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar