1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবি বাজেটে গবেষণায় বরাদ্দ নেই; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ক্ষোভ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কুবি বাজেটে গবেষণায় বরাদ্দ নেই; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ক্ষোভ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৬ জন খবরটি পড়েছেন

কুবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গবেষণা খাতে কোনো বরাদ্দ না থাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কুবি শাখা। একই সঙ্গে অবিলম্বে গবেষণা খাতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮৬ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়। তবে এ বাজেটে গবেষণা খাতের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। এর প্রতিবাদে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কুবি শাখার সংগঠক মারুফ শেখ বলেন, “গবেষণা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টি ও গবেষণার কেন্দ্র। একজন শিক্ষার্থীর একাডেমিক শিক্ষা তখনই পরিপূর্ণতা পায়, যখন সে গবেষণার সুযোগ পায়। অথচ এত গুরুত্বপূর্ণ একটি খাতে কোনো বরাদ্দ না দেওয়া অত্যন্ত হতাশাজনক।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগগুলোতে পর্যাপ্ত ল্যাব ও গবেষণাগারের অভাব রয়েছে। সেমিনারগুলোতেও বইয়ের সংকট রয়েছে। এমন পরিস্থিতিতেও গবেষণা খাতকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো ক্রমেই শিক্ষার পরিবর্তে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, ফলে শিক্ষার্থীদের ন্যূনতম চাহিদাও পূরণ করা যাচ্ছে না।”

গবেষণা খাতে বরাদ্দ না দেওয়ার বিষয়ে প্রশাসনের ইউজিসির মাধ্যমে গবেষণা পরিচালনার যুক্তির সমালোচনা করে তিনি বলেন, “ইউজিসির মাধ্যমে গবেষণায় সংযুক্তির বিষয়টি শিক্ষার্থীদের নিজস্ব গবেষণা কার্যক্রমের জন্য যথেষ্ট নয়। এটি গবেষণা খাতে বরাদ্দ না দেওয়ার যৌক্তিক কারণ হতে পারে না।”

সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে গবেষণা খাতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা, বিভাগগুলোতে কার্যকর ল্যাব ও গবেষণাগার চালু রাখা এবং পর্যাপ্ত গবেষণা সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়েছে তাঁরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar