1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষকদের রেটিং দেওয়ার নতুন ওয়েব প্ল্যাটফর্ম উদ্ভাবন জবি শিক্ষার্থীর - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

শিক্ষকদের রেটিং দেওয়ার নতুন ওয়েব প্ল্যাটফর্ম উদ্ভাবন জবি শিক্ষার্থীর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

ক্যাম্পাস প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের তথ্য ও মূল্যায়নের সুযোগ নিয়ে ‘JnU Teachers’ নামে একটি ওয়েব প্ল্যাটফর্ম চালু করেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. রাহুল ইসলাম।

বৃহস্পতিবার (২ জুলাই) ফেসবুকে প্ল্যাটফর্মটির যাত্রা শুরুর ঘোষণা দেন তিনি। এতে বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগ ও ইনস্টিটিউটের ৬৭৫ জন শিক্ষকের পৃথক প্রোফাইল যুক্ত করা হয়েছে। ভেরিফায়েড শিক্ষার্থীরা নিজ বিভাগের শিক্ষকদের চারটি নির্ধারিত বিষয়ে স্টার রেটিং দিতে এবং গঠনমূলক মন্তব্য করতে পারবেন।

রাহুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একটি ফ্যাকাল্টি মূল্যায়ন ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সেই ভাবনা থেকেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, এতে শিক্ষার্থীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং ব্যবহারকারীদের তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কোনো তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করা হবে না।

প্ল্যাটফর্মটিতে মন্তব্যে আপভোট, ডাউনভোট ও রিপোর্ট করার সুবিধাও রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে প্রয়োজন হলে মন্তব্য অপসারণ করা যাবে।

রাহুলের দাবি, উদ্যোগটি দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের একটি কার্যকর মতামত প্রকাশের মাধ্যম হতে পারে এবং শিক্ষক-শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে হোস্টিং ও রক্ষণাবেক্ষণের ব্যয়কে তিনি এই উদ্যোগের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar