1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সনাক ও হাসপাতাল কর্তৃপক্ষের অ্যাডভোকেসি সভা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সনাক ও হাসপাতাল কর্তৃপক্ষের অ্যাডভোকেসি সভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫৭ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম,​রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটির (সনাক) এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) হাসপাতাল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা।​সভায় সাধারণ রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সংকট এবং বর্তমান সুযোগ-সুবিধার মান কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ বাণিজ্যের মতো নানাবিধ অনিয়ম রোধ করার উপায় নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়। একই সাথে সেবাপ্রার্থীরা যাতে সহজেই চিকিৎসকের ডিউটির সময়সূচি, সরকারি ওষুধের প্রাপ্যতা ও পরীক্ষার ফি সংক্রান্ত সঠিক তথ্য জানতে পারেন, তা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা বলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল তথা রাঙ্গামাটি পার্বত্য জেলার চিকিৎসাসেবার মান উন্নত করার ক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত। স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো আমাদের সাধ্য ও সীমাবদ্ধতার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি কথা দিতে পারি, সকলের আন্তরিক সহযোগিতা পেলে স্বাস্থ্য বিভাগ তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।​সভায় হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দূরীকরণে দ্রুত সরকারি সিদ্ধান্ত আসবে বলে বিস্তারিত আলোকপাত করা হয়। এছাড়া হাসপাতাল এলাকায় মাদকদ্রব্য গ্রহণ বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা এবং হাসপাতালের ওয়ার্ডের পরিচ্ছন্নতা, শৌচাগারের পরিবেশ ও বিশুদ্ধ পানি সরবরাহ আরও উন্নত করার বিষয়ে তাগিদ দেওয়া হয়।​

সনাক রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অ্যাডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খানসহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সনাকের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar