খুলনা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনা নগরীর রূপসা অব্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। শুক্রবার মাগরিবের পর এ ঘটনা ঘটে। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে এক বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল ইতি। এ সময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত এসে তার পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।