1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কারমাইকেল কলেজের গণিত বিভাগের বর্ণাঢ্য নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কারমাইকেল কলেজের গণিত বিভাগের বর্ণাঢ্য নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৩০ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোঃ মুঞ্জিল ইসলাম মুরাদ | কারমাইকেল কলেজ

রংপুরের কারমাইকেল কলেজের গণিত বিভাগের উদ্যোগে গতকাল (শুক্রবার, ৩ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নবীন বরণ-২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ ব্যাচ-৬২ থেকে ব্যাচ-৬৬ পর্যন্ত সকল ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভাগটি মিলনমেলায় পরিণত হয়।

সকালে শিক্ষার্থী ও শিক্ষকদের আগমন ও আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা ও নবীন বরণ পর্বে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ নবীনদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। ছাত্রীদের জন্য পৃথক খেলাধুলা ও ফটোসেশনেরও ব্যবস্থা করা হয়। জুমার নামাজ ও বিরতির পর অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

দিনের শেষ ভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে গণিত বিভাগের ব্যাচ-৬২ থেকে ব্যাচ-৬৬ পর্যন্ত সকল ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতি নবীন ও প্রবীণদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে বিভাগের ঐতিহ্য ও পারিবারিক বন্ধন অটুট রাখতে গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, নবীন শিক্ষার্থীদের বিভাগীয় পরিবেশের সঙ্গে পরিচিত করে তোলা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar