নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রস্রাবের রঙ অনেক সময় শরীরের পানির ভারসাম্য, ওষুধের প্রভাব কিংবা কিছু রোগের প্রাথমিক ইঙ্গিত দিতে পারে। তবে শুধু প্রস্রাবের রঙ দেখে কোনো রোগ নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
স্বচ্ছ প্রস্রাব অতিরিক্ত পানি পান করার লক্ষণ হতে পারে, আর হালকা হলুদ রঙকে স্বাভাবিক ও স্বাস্থ্যকর ধরা হয়। অন্যদিকে গাঢ় হলুদ, কমলা, লাল, বাদামি, নীল বা সবুজ এবং সাদা-ঘোলা প্রস্রাব পানিশূন্যতা, ওষুধের প্রভাব, মূত্রনালির সংক্রমণ, কিডনি বা লিভারের সমস্যাসহ বিভিন্ন শারীরিক অবস্থার ইঙ্গিত দিতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, প্রস্রাবে রক্ত দেখা গেলে, কয়েক দিন ধরে অস্বাভাবিক রঙ বজায় থাকলে অথবা জ্বালাপোড়া, জ্বর, বমি, কোমরব্যথা কিংবা দীর্ঘদিন দুর্গন্ধ ও ঘোলাভাব থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।